আজ - শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৪৬

কেশবপুর কলেজ শিক্ষকের পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরি।

কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা গভির রাতে চেতনানাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দীকি রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকর, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তানভীর সিদ্দীকি রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনানাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন- থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->