আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:০৫

প্রকৌশলীর ঘুষ নেয়ার ছবি ভাইরাল

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের ঘুষ নেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রকৌশলী এম এস আনোয়ারুল হককে ঘুষ না দিয়ে সেখানে কোনো কাজই করা যায় না বলে রয়েছে নানা অভিযোগ। এদিকে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

তবে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি আবারো আলোচনা আসেন। এ ঘটনার পর তাকে দাউদকান্দি উপজেলা থেকে হবিগঞ্জের বাহুবলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি ইউএনওমো. কামরুল ইসলাম খান। তিনি বলেন, কিছুক্ষণ আগে বলদির আদেশের একটি মেইল পেয়েছি।

জানা গেছে, প্রকৌশলী এম এস আনোয়ারুল দাউদকান্দিতে যোগদানের শুরু থেকে প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন। ফাইলের সঙ্গে টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখেন। দাউদকান্দি উপজেলা মাসিক সমন্বয় সভায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও তার ঘুষ লেনদেন বন্ধ করা যায়নি।

সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম বলেন, প্রকৌশলী আনোয়ারুল হক দাউদকান্দিতে যোগদানের পর বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট ও সেতুর কাজ চলাকালীন ঠিকাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

দাউদকান্দি ইউএনও মো. কামরুল ইসলাম খান বলেন, প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। সম্প্রতি তার টাকার নেওয়ার ছবি ফেসবুকে দেখেছি। অন্যদিকে বিষয়টি নিয়ে কথা বলতে প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->