আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৩৯

যশোর কেশবপুরে স্কুল ছাত্রীর আত্নহত্যা

যশোরের কেশবপুরে হারপিক পান করে ফারজানা (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়িতে হারপিক পান করে ফারজানা। বুধবার ভোর চারটার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

ফারজানা মনিরামপুর উপজেলার রুপাসপুর গ্রামের প্রবাসী বাবলু সরদারের মেয়ে।
ফারজানার ভাই আবু সাঈদ জানান, মায়ের উপর অভিমান করে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়িতে হারপিক পান করে আত্মত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বুধবার ভোর সাড়ে চারটার দিকে জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত্যু নিশ্চিত করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালে এ মারা গেছে ওখানে ইউডি মামলা হয়েছে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->