আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৩৭

যশোর চৌগাছা ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার।

যশোরের চৌগাছা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে চারটি ইয়ারগান ও একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের ৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে আড়াইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আন্দুলিয়া বিওপির বিজিবি জোয়ানরা এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ১৪ টি ব্যাক সাইড ইউ,২৯ টি ফ্রন্ট সাইড টিপ,৩০ টি ট্রিগার স্প্রিং ও ৪ টি ভারতীয় কমান্ড এয়ারগান। শনিবার এব্যাপারে চৌগাছা থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী বলছে- নির্বাচনকে সামানে রেখে ব্যাপকভাবে ভারত সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে। তারা বলেন দৌলতপুর গ্রামের দুই জন ব্যক্তি অস্ত্র চোরাচালানে জড়িত আছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->