আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৫:২৭

যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রান গেলো যুবকের।

যশোরের ঝিকরগাছা উপজেলায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) ভোরের দিকে উপজেলার জাফরনগর গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান ওই গ্রামের মো. জয়নালের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন রাকিবুল। ভোরের দিকে একটি বিষধর সাপ ঘরে ঢুকে তাকে কামড় দেয়। সে সময় যন্ত্রণায় ছটফট করে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। সাপে কাটার বিষয়টি নিশ্চিত হয়ে স্বজনেরা ও স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাকিবুল।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই বিষ যুবকের শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল, যার কারণে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে, তরতাজা এই যুবকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। জাফরনগর গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->