আজ - সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:৫৯

যশোর মনিরামপুরে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে কুপিয়ে হত্যা।

যশোরের মণিরামপুরের চালুয়াহাটী ইউনিয়নে ১ নম্বর মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হাবিবের চিড়া মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল মোবারকপুর গ্রামের মৃত আজহার আলী মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রাজগঞ্জ বাজারের একটি দোকানের সামনে রাস্তার ওপর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এলাকার মানুষের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।#

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->