আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:০৫

প্রধানমন্ত্রীর জনসভায় চাকু সহ অভয়নগরের অপু আটক।

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় আসা অভয়নগরের এক বিএনপি কর্মীকে ছুরিসহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গুয়াখোলার হালিম বিশ্বাসের ছেলে। সোমবার দুপুরে জনসভা স্থল ঈদগাহ ময়দানের গেট থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, সকাল থেকে প্রধান মন্ত্রীর জনসভা স্থল ঈদগাহ ময়দানে বিভিন্ন এলাকার লোকজন আসছিল। ঈদগাহ ময়দানে প্রবেশ পথে পুলিশ তল্লাশী করছিল। এ সময় অপু বিশ্বাসকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় দেহ তল্লাশী করা হয়। তার পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক আটক অপু বিশ্বাসকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, আটকের পর অপু বিশ্বাস নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেন। তিনি তারেক রহমানকে দেখতে যশোরের জনসভায় এসেছিলেন। নিজের নিরাপত্তার জন্য ছুরিটি তিনি সাথে নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->