আজ - সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:৫০

যশোর মনিরামপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর এক শিশু বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশু আজিম (৩) আহত শিশু হালিমা (৮)। মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা বর্তমানে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই শিশুকে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে এন্টিভেনম না থাকায় পরে চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

অপর শিশু হালিমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হালিমার অবস্থা স্থিতিশীল হলেও তাকে কমপক্ষে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->