আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:০০

যশোর মনিরামপুর পুকুর পাড় থেকে স্কুল শিক্ষকের দেহ উদ্ধার।

যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে   মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে শিক্ষকতায় যোগ দেওয়া পলাশ বিশ্বাস স্ত্রী, কলেজপড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করতেন। পরিবারে দৃশ্যমান কোনো অশান্তি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় (ডিপ্রেশনে) ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি মানসিক বিষণ্নতার কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় মণিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->