আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২৬

চাঁচড়া ইউপি চেয়ারম্যান শামিম রেজা সন্ত্রাস বিরোধী আইনে আটক। আটক।

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজাকে আটক করেছে ডিবি পুলিশ।  আটক শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। ডিবি পুলিশের এসআই কামাল তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ টার দিকে শামীম রেজাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ আরও জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শামীম রেজা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারি ছিলেন। গত ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় প্রার্থী যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->