আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৫৬

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সং,ঘর্ষে কিশোর নি,হ,ত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। নিহত রাসেল ওই গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে। সে ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় পেটে ছুরিকাঘাতে মারা যায় রাসেল হোসেন। আহত হন আরও ১০ জন। এদের মধ্যে আলী সর্দারের ছেলে রুহুল আমিন নামে এক যুবক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

নিহত রাসেলের ফুফু রুনিয়া বেগম বলেন, ‘রাহুলরা আমাদের জমি পূর্বক দখল করে রেখেছে। মার্চ-এপ্রিল নদীতে নিষেধাজ্ঞা আছে। এতে মৎস্য বিভাগ ক্যাম্প করতে চেয়েছিল মিয়ারহাট ঘাটে। রাহুল এ ক্যাম্পের বিপক্ষে ছিলেন। আমার ভাই মনির পক্ষে থাকায় রাহুলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে খুন করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। তবে তাদের সমর্থকরা একে-অপরকে দোষারোপ করে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->