আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৫৭

অভয়নগর থানায় নবনিযুক্ত ওসি শামীম হাসানের যোগদান

অভয়নগর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক শামীম হাসান যোগদান করেছেন। শুক্রবার বিকালে তিনি থানায় যোগদান করেন।

এ সময় থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, এসআই নাসির উদ্দিন, শাহ আলম, এএস আই তরিকুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সন্তান নবনিযুক্ত ওসি শামীম হাসান। তিনি এর আগে রিজার্ভ অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য অভয়নগর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও তার পরিবারের সদস্যবৃন্দ করোনায় আক্রান্তের পর শুক্রবার যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের নির্দেশে অভয়নগর থানায় যোগদান করেন ওসি শামীম হাসান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->