আজ - বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৩০

আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলায় ৯ জন নিহত

আফগানিস্তানের মাজারি-ই-শরিফ নগরীতে বৃহস্পতিবার পৃথক মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বলখ প্রদেশের পুলিশ মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপি’কে বলেন, ‘শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো জানান, এ বোমা বিস্ফোরণে ১৩ জন আহত হন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->