আজ - মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৩৭

আবারো বাড়লো জ্বালানী তেলের দাম,অকটেন পেট্রোল ৫ টাকা মুল্যে বৃদ্ধি।

ভোক্তাপর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা অপরিবর্তিত থাকলেও অকটেনের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি-হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সে সময় অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তবে মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

বর্তমানে জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এর প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->