আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:৫৮

আরবপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঁচা রাস্তা উদ্বোধন করলেন শাহারুল ইসলাম

খানজাহান আলী ডেস্ক।। আরবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি কাঁচা রাস্তার উদ্বোধন করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

আজ শুক্রবার সকালে আরবপুরে নুরজাহান আদর্শ জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে অলোচনা ও মত বিনিময় শেষে রাস্তাটির নামকরণ ও শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাবু, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন, ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফ হোসেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুবিনা পারভিন চায়না, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, ইনসার আলী,সাইফুল ইসলাম, আব্দুল হামিদ দফাদার, হানিফ, মনা, নুর আলী বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ আমিরুল ইসলাম, তৌহিদুর রহমান,শরিফ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন দিপু, স্বপ্ননীল হাসান অভি, মেহেদী হাসান, মহিদুল, সজিব সহ এলাকাবাসী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->