আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:০১

আরবপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত।

যশোর সদর উপজেলার আরবপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা ১২ টার দিকে যশোর আরবপুর মোড় এলাকায়।

জানা যায় আহত ব্যক্তি যশোর বিমান বাহিনীর সিভিলে চাকরি করেন। আহত ব্যক্তির নাম নাম ফিরোজ (৫৮)।আরবপুর মোড়ে বাজার করে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, আহত ফিরোজ বাজার সেরে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছলো পথিমধ্যে  পিছন দিক থেকে একটি ট্রাক সজোরে তার সাইকেলে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই তিনি আহত হন। ট্রাকের ধাক্কায় আহত সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালবাড়ি মোড় থেকে ট্রাক সহ চালককে আটক করেন স্থানীয়রা।

সকালে আরবপুর মোড়ে দুর্ঘটনার জন্য রাস্তা অবরোধ করে আরবপুর মোড়ে স্পিড ব্রেকার তৈরীর জন্য দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->