আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২০

আর্জেন্টিনার ট্রাইবেকার দেখে অসুস্থ, পরে প্রাণ গেলো সমর্থকের

ফরিদপুরের মধুখালী উপজেলায় মানবেন্দ্র কুমার সাহা (৪৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক বলেন, শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলা চলাকালীন শেষ মুহূর্তে নেদারল্যান্ডের দেয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। ট্রাইবেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মানবেন্দ্র সাহা একজন আর্জেন্টিনার পাগল সমর্থক ছিলেন। রাতে গাজনা বাজারে খেলা দেখছিলেন। ট্রাইবেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। খেলা শেষ না করেই তিনি বাড়িতে চলে যান। পরে শুনি তিনি মারা গেছেন।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কবির হোসেন বলেন, ভোরে একজন রোগীকে এখানে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->