আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৯

ঈদে মোটরসাইকেল জমা না দিলে ছুটি মিলবে না পুলিশের।

ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত সদস্যদের মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে নিরুৎসাহিত করেছে পুলিশ সদরদপ্তর। তাদের আশঙ্কা যানটি নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা হতে পারে। তাই সেটি ব্যবহার না করতে বলা হয়েছে।
তবুও কোনো পুলিশ সদস্য যদি মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করেন এবং দুর্ঘটনার শিকার হন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। রোববার (৩১ মার্চ) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
এতে বলা হয়, গত ১২ মার্চ পুলিশ মহাপরিদর্শকের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত এক সভায় নির্দেশনাটি দেয়া হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা ছুটিতে ব্যক্তিগত ও সরকারি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে যান। ফলে দুর্ঘটনার শিকার হন তারা বা সেই আশঙ্কা থাকে। তাই ছুটির সময়ে তাদের মোটরসাইকেল জমা রাখতে হবে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় সেটি ইস্যু করে দিতে হবে।
ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। এরপরই ছুটির ছাড়পত্র দেয়া হবে।
যদি কোনও কর্মকর্তা মোটরসাইকেল জমা না দিয়েই ছুটি নিয়ে চলে যান, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সব নিয়ম মেনে কেউ যানটি পেলেও মহাসড়কে ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া কোনও পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->