আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৩

কমেডি রিয়েলিটি শো হা-SHOW ‘র মঞ্চ কাপাচ্ছে যশোরের রাকিব!

আবুল বারাকাত (যশোর থেকে) :: বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ’র আয়োজনে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় কমিডি রিয়েলিটি শো হা -SHOW’র মঞ্চে লড়ছে যশোরের সন্তান মো. রাকিব ইসলাম। এ পর্যন্ত মোট ০৯ (নয়) টি প্রতিযোগীতায় অংশ নিয়ে ০৬ (ছয়) টিতেই এপিসোড সেরা হয়ে দর্শক ও বিচারকদের নজর কেড়েছেন যশোরের এই ছেলেটি।


Marcel Ha–Show -5 এর আমন্ত্রিত অতিথি চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে রাকিব ইসলাম।

রাকিব যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লীর আইয়ুব আলীর বড় ছেলে।

২০১৪ সালে যশোর ইফতেখার আহমেদ ইফতী’র রেড এন্ড গ্রীন প্রোডাকশনে অভিনয় শিল্পী নিয়োগের অডিশনে অংশ নেন রাকিব। সে সময় সে অষ্টম শ্রেণীতে পড়তো। অডিশনে দ্বিতীয় স্থান অধিকার করে তার স্বপ্নের পথে হাঁটা শুরু করে রামনগরের এই তরুন। সেখান থেকে স্বপ্নকে আঁকড়ে ধরে বিভিন্ন মিডিয়াতে কমেডি রিয়েলিটি শো’র সন্ধানে থাকা ছেলেটি একদিন পত্রিকাতে বাংলাদেশের সবথেকে বড় কমেডি রিয়েলিটি শো Marcel Ha–Show -5 অডিশনের বিজ্ঞাপন দেখে ২০১৯ এর ০৩ অক্টোবর বিচারকদের দৃষ্টিতে পড়ে যশোরের একমাত্র অংশগ্রহণকারী রাকিব।

Marcel Ha–Show -5 এর বিচারক আমিন খানের ভালোবাসাতে সিক্ত যশোরের রাকিব।

হা Show’র ডাকে তিনি যশোরের একমাত্র প্রতিযোগী হয়ে ঢাকায় রওনা হন। শৈশবে রাকিব ছিলেন চঞ্চল এবং দুরন্ত মনা একটি ছেলে। সময় পেলে চুরি করে মাছ ধরা,বৃষ্টিতে ভেজা ছিল ছেলেটির আনন্দের উৎস।। অভিনয় শিল্পী হওয়ার লক্ষ্য নিয়ে ছোটবেলা থেকে এগিয়ে চলছে ছেলেটি।

যখন রাকিব ষষ্ঠ শ্রেণীতে পড়তো বিটিভিতে দেখা সিসিমপুর অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীকে দেখেই তার অভিনেতা হওয়ার স্বপ্ন মাথায় ঢোকে। পেশায় দর্জি বাবা এবং গৃহিণী মায়ের দোআতে রাকিব এখন যশোরের প্রথম কমেডিয়ান হিসেবে টেলিভিশনের পর্দায় নিজের পারদর্শিতা প্রমাণ দিচ্ছেন।


Marcel Ha–Show -5 এর উপস্থাপক আবু হেনা রনির সাথে রাকিব ইসলাম।

রাকিব এর মতে কমেডি অভিনয় এর একটি অংশ। অভিনেতা চঞ্চল চৌধুরী সহ ফজলুর রহমান বাবু এবং হুমায়ুন ফরিদীর ভক্ত এই ছেলেটি ইতিমধ্যেই
Marcel Ha–Show -5 এর বিচারকদের মন কেড়ে নিয়েছে।

এবছর আবু হেনা রনির উপস্থাপনায় বিচারকের দায়িত্বে আছেন চিত্রনায়ক আমিন খান, জনপ্রিয় নৃত্যশিল্পী মুনমুন আহম্মেদ এবং বাংলাদেশের অন্যতম অভিনেতা তুষার খান।
Marcel Ha–Show -5  এ সারা বাংলাদেশ থেকে মোট ৩৬ জন প্রতিযোগী অংশ নেন যার মধ্যে এখন পর্যন্ত ১০ জন প্রতিযোগী সেরা ১০ এ টিকে আছেন।


Marcel Ha–Show -5 এর আমন্ত্রিত অতিথি সিদ্দিকুর রহমানের রাকিব ইসলাম।

এ পর্যন্ত রাকিব ইসলাম মোট ০৯ টি পার্টিসিপেশনের মধ্যে ০৬ টিতে এপিসোড চ্যাম্পিয়ন হয়ে বিচারক সহ আমন্ত্রিত অতিথিদের থেকে প্রশাংশা কুড়িয়েছেন ।   

উল্লেখ্য এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এপিসোড চ্যম্পিয়ন হয়েছেন যশোরের ছেলে রাকিব।

দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাকিব ইসলাম বৃহত্তর যশোরের একমাত্র কমিডিয়ান হিসেবে নাম লেখাতে পারে বলে মনে করছেন লাখো সমর্থক। ইতিমধ্যে এনটিভির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের কমেন্টে রাকিবের প্রশাংশা করছে দর্শক ও সমর্থকরা।


Marcel Ha–Show -5 এর এপিসোড জয়ী রাকিব ইসলাম।

রাকিবের সাথে সরাসরি কথা বললে তিনি বলেন,“ভালো লাগে আমার নামের পাশে যখন যশোরের নামটা বলা হয়।আমি যশোরের মানুষের কাছে দোয়া ও ভালাবাসা চাই। আমার পারফরম্যান্সের মাধ্যমে আমার একমাত্র স্বপ্ন যশোরের জন্য একটি কমেডিয়ান ট্রফি উপহার দেওয়া।বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে যশোরের অনেক মানুষই আছেন। যশোরে কোন কমিডিয়ান নায় এর অণ্যতম প্রধান কারণ হলো যশোরে কোন কমিডি ক্লাব নায়! কিন্তু বাংলাদেশের অণ্যান্য জেলায় কমিডি ক্লাব আছে সেখানে কমিডি চর্চাটা হচ্ছে। যশোরের মানুষ এটার থেকে বঞ্চিত বলেই যশোরে এর আগে কোন কমিডিয়ানের জন্ম হয়নি।আমার পরিবারকে নিয়ে একসাথে সুটিং এ যায় মা বাবাকে নিয়ে একসাথে নিজের সো দেখি। মা বাবা এখন অনেক খুশি। আমি সবার কাছে দোয়া চাই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->