আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৪

করোনা প্রতিরোধে বসুন্দিয়ায় চেয়ারম্যান রাসেলের জীবানুনাশক স্প্রে।

মুনতাসীর মামুন।। যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল নিজ হাতে করোনা প্রতিরোধক স্প্রে করেছেন এছাড়াও বসুন্দিয়ার বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেছেন রিয়াজুল ইসলাম খান রাসেল।

জনস্বার্থে প্রচারিত

আজ মঙ্গলবার বেলা ১১ টায় বসুন্দিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, ইউপি সদস্য এবং অন্যান্য আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগনেতা কর্মীদের সহায়তায় চেয়ারম্যান এই কর্মকাণ্ড পরিচালনা করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল খানজাহান আলী 24/7 নিউজকে বলেন করোনাভাইরাস আতঙ্কের কিছু নয় এটি পরিচ্ছন্নতার বিষয় এবং একটু সচেতনতাই করোনা ভাইরাস থেকে আমরা নিরাপদ থাকতে পারি। বিশ লিটার পানির সাথে এক চামচ পরিমাণ ব্লিচিং পাউডার মিশিয়ে সকল ওয়ার্ডে স্প্রে করা হবে এবং যদি আর্থিক বা অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে এ ব্যাপারে ইউপি সদস্যদের সাহায্য কামনা করেছেন তিনি।

একই সাথে যারা প্রবাসে ছিলেন যারা এখনি দেশে ফিরেছেন তাদেরকে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। এ ব্যাপারে বিদেশ ফেরত ব্যক্তি বা ব্যক্তির স্বজনদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->