আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:৪৮

কুষ্টিয়া আ. লীগ সম্মেলনে পুনরায় সভাপতি সদর খান ও সম্পাদক আজগর আলী।

নিজেস্ব প্রতিবেদক :: কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।পুনরায় সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, ১ নং সদস্য পৌর মেয়র আনোয়ার আলী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষনা দেওয়া হয়। কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সম্পাদক আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আকাম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

দুপুর আড়াইটায় শেষ অধিবেশনে প্রধান অতিথি ওবাইদুল কাদের কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী এবং সহ-সভাপতি হিসেবে হাজি রবিউল ইসলাম এবং জাহিদ হোসেন জাফর গণের নাম ঘোষনার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

উল্লেখ্য কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে ৫ জন এবং  সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->