আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪৮

কেশবপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

কেশবপুরে ৬ বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবাসহ দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের রোববার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে শহরের হাসপাতাল রোডস্থ কানাইয়ের চায়ের দোকানের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান (৩৭) ও মুরাদ হোসেনের (২৫) কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

আটককৃত দু’জনেরই বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতীনরেন্দ্রপুর এলাকায়। মাহাবুর রহমানের বাবার নাম মৃত আকব্বর সরদার ও মুরাদ হোসেনের বাবার নাম নাজির সরদার।

এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->