আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৫

কেশবপুরে প্রবীণ দিবস পালন

কেশবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সমাধানের উদ্যোগে এ উপলক্ষে উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাধানের উপ-পরিচালক আবু জাফর, সহকারী পরিচালক শফিউল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শিক্ষক আব্দুল লতিফ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, সমাধানের সিনিয়র ম্যানেজার মুনসুর আলী, মাষ্টার দ্বীন মোহাম্মদ প্রমুখ।

পাঁজিয়া ইউনিয়নে প্রবীণদের কাজ করে অবদান রাখায় প্রবীণরা মুনসুর আলীকে ক্রেষ্ট উপহার দেন। অনুষ্ঠান পরিচালনা করেন এডিও রফিকুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->