আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪৭

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীকে ২ হাজার ১শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ, আকরাম হোসেনকে ২শ, সঞ্জয় সাহাকে ৫শ, রুহুল কুদ্দুসকে ২শ, মামুন হোসেনকে ৫শ ও জাকির হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->