আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৪

কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে যুবলীগের মিছিল।

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা যুবলীগের
আয়োজনে এক বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেশবপুর আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পাবলিক ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল প্রচার মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মাসুদুর রহমান, মহব্বত হোসেন, তুহিন পাড়, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাদী, সাজ্জাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, সাইদুল ইসলাম, মিলন, শাহাজাহান, বাবু, বাবলু, ইবাদুল হোসেন প্রমুখ।


উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠন ইতিপূর্বে শহরে বিশাল বিশাল প্রচার মিছিল করেছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে সমর্থন প্রদান করার পর থেকে প্রতিদিন উপজেলা শহর-সহ বিভিন্ন ইউনিয়নে প্রচার মিছিল অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->