আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৩১

কেশবপুর-রাজগঞ্জে প্লাস্টিক প্যাকেটে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কেশবপুর-রাজগঞ্জ সড়কের মূলগ্রাম এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে মূলগ্রাম খত্রিপাড়া এলাকায় সড়কের পাশে ওই নবজাতকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে জানালে সন্ধ্যায় ঘটনাস্থল পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম এলাকার এক নারী ঘাস কাটার উদ্দেশ্যে যাওয়ার সময় সড়কের পাশে স্থানীয় এক ব্যক্তির খামারের সন্নিকটে বাজার করা প্যাকেট দেখতে পান। এসময় প্যাকেটের মধ্যে কাপড়ে জড়ানো একটি মৃত ছেলে নবজাতকের মরদেহ দেখে এলাকার মানুষকে খবর দেন। কে বা কারা ওই মরদেহটি ফেলে গেছে সেটা জানা যায়নি।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->