আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘তিশা প্লাটিনাম’ নামের  বেপরোয়া একটা বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হোসেন সেলিম উপজেলার পশ্চিম সোনাপাহাড় এলাকার মো. আবু তাহেরের পুত্র। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. সালমান ফারসি জানান, বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন সেলিম। পথিমধ্যে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম নামের বাসটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আমরা বাসটি জব্দ করেছি। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->