আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৬:৪৯

চাঁচড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

যশোর সদর উপজেলার ১০ নং চাঁচড়া ইউনিয়ানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এ উপলক্ষে ১০ নং চাঁচড়া ইউনিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ান পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিশেষ মুনাজাত পরিচালনা ও জন্মদিনের কেক কাটা হয়। ইউনিয়ান আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায়, ইউনিয়ান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান ভুঁইয়া সভাপতিত্ব করেন।

আনোয়ারুল কবির আনু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শামিম রেজা,(চেয়ারম্যান)১০নং ইউনিয়ান পরিষদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, কিতাব আলী সরদার,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম আহম্মেদ শান্তি,সাধারন সম্পদক সেকানদার আলী,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান,৬ নং সাধারন সম্পদক জয়ানুর রহমান।

থানা যুবলীগের সদস্য আশরাফুল ইসলাম রিপন,এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,বাবুল সরদার,মিলন বিশ্বাস,বিষু, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->