আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৪৫

ঝিকরগাছায় ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পুলিশি অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত শাবানা আক্তার ফতেমা (২০) উপজেলার রাজাপুর ঋষিপাড়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী।


অভিযান পরিচালনাকারী এসআই আবু সুফিয়ান জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার শয়নকক্ষে একটি ট্রলি ব্যাগ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিচারিক কার্যক্রমের জন্য তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->