আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৪৭

ঝিনাইদহ মহেশপুর থেকে ৩ কোটি টাকার সোনা উদ্ধার।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিচ স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে  আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও সুমন(২৩)।

৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। দুপুর ২টার টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসাইকেলে যোগে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়  ৩ কেজি ৫’শ ৫৮  গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার। যার আনুমানিব মূল্য  ৩ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে। আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা গয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->