আজ - শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:০২

ঝিনাইদহ মহেশপুর ভারত সীমান্ত সংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ নদীর পাড়ে ধানক্ষেতের পাশে কাঁদাপানি মাখা ওই মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশের ও বিজিবি পৃথক সূত্র জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় কোনো ব্যক্তি নিখোঁজ আছে বলেও কোনো অভিযোগ থানা পুলিশ ও বিজিবির কাছে নেই। মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পরে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, অজ্ঞাত মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনাও ঘটেনি। যেহেতু মরদেহটি জিরো লাইনের ৫০ গজ দুরে বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে। কাজেই এটি সীমান্ত কেন্দ্রীক ঘটনা কিনা তা আমরা নিশ্চিত নই। তবে উদ্ধার কৃত লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোটটি পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->