আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৩২

ঝিনাইদহ-৪ রাশেদ কে বিএনপির মনোনয়ন নাকে খৎ দিয়ে কর্মী শাকিলের দল ত্যাগ।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় ক্ষোভে দুঃখে এবার আরো এক বিএনপির কর্মী নাকে খৎ ও কান ধরে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছে । বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে শহরের ছন্দা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। শাকিলের নাকে খত দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শাকিল হোসেন কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মঙ্গল হোসেনের ছেলে। তিনি পেশায় এটিএম বুথের একজন নিরাপত্তা কর্মী । উল্লেখ্য, এর আগের দিন বুধবার পৌর যুবদলের ফরহাদ হোসেন নামে এক কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর গেটে কান ধরে বিএনপি দল ত্যাগ করার একটি ভিডিও ভাইরাল হয়। শাকিল হোসেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন স্থানীয় নেতাদের দেয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অথবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এই দু’জনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেয়া হলে আমি আবার বিএনপির রাজনীতি করবো। তিনি আরও বলেন, রাশেদ খান বহিরাগত। তাকে আমরা চিনি না, জানি না। অথচ তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আমি নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->