আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১১:২৮

দেয়াড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডে তেঘরিয়া উপজেলা উপনির্বাচনে  নৌকার পক্ষে পথসভা

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার রওশন আলী সভাপতিত্বে যশোর সদর উপজেলার উপনির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে দেয়াড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেঘরিয়া গ্রামে নৌকার পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। আরো উপস্থিত ছিলেন দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী, যশোর জেলা কৃষলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, সদর উপজেলা কৃষলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা লেন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল ওহাব, আমিন উদ্দীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইয়ারুল হক জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা টিপু সুলতান দিপু, শহীদুল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক , ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->