আজ - শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:১৯

পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ! ধর্ষক আটক

খুলনার পাইকগাছায় পানীয়ের সাথে বোনের বাড়ীর সকলকে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর রহমান। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় মামলা করেছে। ঘটনার ৬ দিন পর থানায় মামলা হয়েছে এবং পুলিশের হস্তক্ষেপে ধর্ষক গ্রেপ্তার।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান ৪ অক্টোবর তার চাচাতো বোনের বাড়ীতে বেড়াতে যায়। ঐদিন রাত সাড়ে ১০টায় তরল পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫জনকে অচেতন করে। এ সময় রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝ মেয়েকে ধর্ষণ করে। রাতে তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। বিষয়টি পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়ীতে যান। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেলে ধর্ষককে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->