আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:২৮

বধুকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

শাশুড়ি জানান, তিনি নতুন জামাতার সঙ্গে সংসার করবেন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিয়ের মাত্র নয় দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) উপজেলার কড়িয়াটাআটা গ্রামে এ ঘটনা ঘটে।

গত ২ অক্টোবর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী পূর্বপাড়া গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের পরদিন মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান নববধূর মা। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর শুক্রবার (১১ অক্টোবর) তিনি মেয়ে ও জামাতাকে নিয়ে নিজের বাড়ি ফেরেন। 

শনিবার সকালে তার মেয়ে জানান, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করবেন না। এরপর শুরু হয় পারিবারিক কলহ। এসময় শাশুড়ি জানান, মেয়ে সংসার না করলে তিনি নতুন জামাতার সঙ্গে সংসার করবেন।

এ অবস্থায় ওই নারীর স্বামী গ্রাম্য সালিশ ডাকেন। সালিশে হাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের তালুকদার, ইউপি সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন। বৈঠকে শাশুড়ি ও জামাতাকে মারধর করা হয়। 

এরপর পরিবারের সম্মতিতে স্ত্রীকে তালাক দেন নববিবাহিতার পিতা। পর তার জামাতাও নববধূকে তালাক দেন। একই সময়ে সবার উপস্থিতিতে জামাতার সঙ্গে শাশুড়ির বিয়ে সম্পন্ন হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, “পুরো কাজটি হয়েছে ওই পরিবারের সম্মতিতে। তবে শাশুড়ি বিয়ে করার ঘটনায় স্থানীয়দের আপত্তি থাকায় গ্রামবাসিদের উপস্থিতিতে তাদের শাস্তি দেওয়া হয়।”

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবদুল কাদের তালুকদার বলেন, পরিবারের সকলের সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়ের সম্মতি দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->