আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৮:১৫

মদিনায় রাসুলুল্লাহ (সা.) এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন। আজ রোববার আজ বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করে প্রধানমন্ত্রী দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ।মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরা পালন করেন।শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ- এর আমন্ত্রণে গত ৩১মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->