আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:১০

মনিরামপুরে ইটভাটায় কাঁদা বানানো মেশিনে জড়িয়ে প্রান গেলো শ্রমিক জাকিরের।

যশোরের মণিরামপুর উপজেলায় ইটভাটার ‘কাদামাটি ইট তৈরির মেশিন’-এ ভিতরে পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকার ‘মেসার্স বোল্ড ব্রিকস্’ নামে ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাকির মোড়ল প্রতি বৃহস্পতিবার ‘কাদামাটি ইট তৈরির মেশিন’ পরিষ্কার করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি কাদামাটি ইট তৈরির মেশিন পরিষ্কার করতে গিয়ে আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে তার শরীর কয়েক খণ্ড হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর জাকিরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। দুপুরে মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনাবসত মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত্যু হয়। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগিতা করা হবে।

মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাটামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘন্টা চেষ্টায় পর উদ্ধার করা হয়েছে।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->