আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৪

মন্ডলগাতী আবাসন প্রকল্পের ১০০ পরিবারে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মন্ডলগাতীর আবাসন প্রকল্পের ১০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। ব্যক্তিগত তহবিল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এ চাল বিতরণ করেন তিনি।

এর আগে গতকাল বিকেলে কৃষ্ণবাটি গ্রামে ২৫০ টি পরিবারের মাঝে চাল ডাল আলু ও সাবান বিতরণ করেন তিনি।

শাহারুল ইসলাম বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->