আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৫০

মহেশপুর সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র অরন্য মারা গেছেন।

মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অরণ্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->