আজ - বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২৯

মারিওপুলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইউক্রেনের

ইউক্রেন মারিওপুলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। আত্মসমর্পনে রাশিয়ার বেঁধে দেয়া সময় পার হবার পর রোববার দেশটি এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী ডেনিশ শ্যামিহাল এবিসি’র ‘দিস উইক’কে বলেন, এখনও মারিওপুলের পতন ঘটেনি। এখনও আমাদের সেনাবাহিনী শহরটিতে রয়েছে। সুতরাং তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ আজোভস্টাল স্টীল কারখানায় চারশো ভাড়াটে সৈন্য রয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে তাদের জীবন বাঁচাতে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
মস্কো বলছে, কিয়েভ তার জাতীয়তাবাদী সৈন্যদের যে কেউ আত্মসমর্পণ করতে চাইলে তাকে তৎক্ষনাৎ গুলির নির্দেশ দিয়েছে ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিওপুলে বাদবাকী সৈন্যদের রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনার অবসান ঘটবে।
যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন ইতোমধ্যেই বলেছেন, আলোচনা মৃত প্রায়।
শ্যামিহাল বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান চায়। কিন্তু প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করবো না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->