আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:১১

মালঞ্চিতে ২০০ পরিবারে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

নিজ উদ্দ্যেগে এই হতদরিদ্র মানুষদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

রবিবার বিকেলে আরবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মালঞ্চিতে ২০০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে এ পদ্ধতিতে চাল বিতরণ করেন চেয়ারম্যান।

করোনা সম্পর্কে সচেতন করছেন শাহারুল ইসলাম। শাহারুল ইসলাম বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

এসময় ইউপি সদস্য সালমা পারভিন কেয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->