আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:২৯

যশোরসহ ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১২ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->