আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৪

যশোরের দিপু আ’লীগের দপ্তর উপ-কমিটির সদস্য মনোনীত!

আতাউল্ল্যাহ মীম: যশোরের কৃতি সন্তান দেলোয়ার রহমান দিপু বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর উপ-কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়েছেন।

গত ৮ই মার্চ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক-জনপথ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপ-কমিটির তালিকা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০০১ সালে ড.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ জীবন থেকে যশোর জেলা ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী হিসাবে দিপুর রাজনৈতিক জীবন শুরু। এ সময় তিনি রাজনৈতিক দীক্ষা লাভ সহ যশোর প্রয়াত প্রবীণ রাজনীতিবীদ আলী রেজা রাজুর স্নেহধন্য ছিলেন।

তারপর ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথেই সেখানেও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তৎকালীন সরকারের বিরোধী দলীয় ছাত্র সংগঠনের কর্মী হওয়ার কারনে জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়। দীর্ঘ দিন ধরে ক্যাম্পাসে ও রাজপথে লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্থ সম্পাদক মনোনীত করা হয়।

১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলাসহ একাধিক মামলায় চার্জশিটের আসামী করা হয়ে। রাজনীতির দুর্যোগকালে শেখ হাসিনার মুক্তির আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা রাখার কারণে তাকে বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাঠাগার সম্পাদক মনোনীত করা হয়।

দেলোয়ার রহমান দিপু বর্তমানে ঢাকা সিটি কলেজে অধ্যাপনা এবং “১৯৪৭ থেকে সমকাল” বাংলাদেশের কারা সাহিত্যের উপর পিএইচডি গবেষণা করছেন। দিপু যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর ই আলম ও মাতা রহিমা বেগমের সেজো সন্তান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->