আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৩

যশোরের সেই এসিল্যান্ড প্রত্যাহার, ক্ষমা চাওয়ার নির্দেশ

মুনতাসির মামুন : বয়স্ক নাগরিককে অপমান করায় যশোরের মনিরামপুরের এসিল্যান্ড সাইয়েমা হাসানেকে প্রত্যাহার দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর অফিস খোলার পর তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে লাঞ্ছিত বয়স্ক নাগরিকদের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসতে।

শনিবার (২৮ মার্চ) সকালে খানজাহান আলী 24/7 নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->