আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২৮

যশোরে কবুতরের ঘর বানাতে যেয়ে ছাদ থেকে পরে প্রান গেলো সাহেব আলীর।

যশোর শহরের রাজারহাট এলাকায় তিনতলার ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি নড়াইল সদর থানার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে শাহেব আলী। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার রাজারহাট কোলেস্টেরলের সামনে জনৈক আব্দুর রউফের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে শাহেব আলী নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে উঠে কবুতরের ঘর মেরামত করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->