আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৪৯

যশোরে কিশোর গ্যাং এর ৩ সদস্য বার্মিজ চাকু সহ ডিবি পুলিশের হাতে আটক।

যশোরে বার্মিজ টিপ চাকুসহ সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার রংধনু গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই (নিরস্ত্র) শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। খবর পাওয়া যায়, কয়েকজন যুবক হাতে চাকু নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে, তবে তিনজনকে আটক করা সম্ভব হয়।

আটকরা হলেন আরবপুর পাওয়ার হাউজপাড়ার ভাড়াটিয়া মো. জাহিদ হোসেন (২৫), শংকরপুর আশ্রম রোডের শুকুর আলী (২৩) এবং রেলগেট পশ্চিমপাড়ার মহন সরদার (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং যশোর শহরসহ আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->