আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৯

যশোরে ছেলের মটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় প্রান গেলো মায়ের।

যশোরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মা রেহেনা খাতুন (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা তালবাড়িয়া গ্রামের আকবর আলীর স্ত্রী ও যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা।
ইয়াসিন আরাফাত জানান, দুপুর ২টার দিকে তিনি তার মা রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি বালিবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। আঘাতে মা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->