আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:০৬

যশোরে ছোট বোন কে কুপিয়ে আহত করলো বড় বোন।

টাকা-পয়সা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও চরম কলহের জেরে আপন বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন গুরুতর রক্তাক্ত ও আহত হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ ১৯ জুন ২০২৬ শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর শহরের কিসমত নোয়াপাড়া  এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পারিবারিক রক্তপাতের ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই ছোট বোনকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন।

আহত নারীর নাম বৃষ্টি (৩০)। তিনি যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার বাসিন্দা নুরু শেখের মেয়ে। অন্যদিকে তাঁর ওপর হামলাকারী অভিযুক্ত আপন বড় বোনের নাম স্বপ্না (৩২)।

আহত বৃষ্টির পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে টাকা-পয়সার লেনদেন এবং ভাগাভাগি সংক্রান্ত বিষয় নিয়ে বৃষ্টি ও তার বড় বোন স্বপ্নার মধ্যে তীব্র পারিবারিক বিরোধ ও মানসিক দূরত্ব চলছিল। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে উক্ত আর্থিক কলহের জের ধরে দুই বোনের মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে চরম উত্তেজিত হয়ে বড় বোন স্বপ্না ঘর থেকে একটি ধারালো ছুরি এনে আচমকা ছোট বোন বৃষ্টির ওপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই স্বপ্না ধারালো ছুরি দিয়ে বৃষ্টির ডান কাঁধে সজোরে আঘাত (কোপ) করলে সেখানে গভীর ক্ষত তৈরি হয় এবং তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে বৃষ্টির চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এবং আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে  তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  চিকিৎসা দিয়ে  হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বৃষ্টির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সাত-সকালে আপন বড় বোন কর্তৃক ছোট বোনকে এভাবে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতের এই ঘটনায় পুরো কিসমত নোয়াপাড়া  এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও কানাঘোষার সৃষ্টি হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->