আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:২৪

যশোরে দুর্ধষ ১৭ মামলার আসামী ইমলাক অস্ত্র সহ আটক।

যশোরের অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ১৭ মামলার আসামি ইমলাককে আটক করেছে পুলিশ। ইমলাক সদর উপজেলার শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে।

ওসি আবুল হাসনাত সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রাসী ইমলাক দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজারে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইমলাককে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্র জানা গেছে, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলো। নিজেকে সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হিসেবে প্রচার করে সেই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতো ইমলাক। নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলাসহ ১৭ মামলার আসামি ইমলাক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->