আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:০৩

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড শ্রমিকের গেলো প্রান।

যশোরে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মোহাম্মদ আলাল (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার খড়কি আপন মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাল যশোর সদর উপজেলার চাঙ্গুটিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কি আপন মোড় এলাকার জনৈক আসাদের নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করছিলেন আলাল। এ সময় অসাবধানতাবশত তিনি পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবেই মনে করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->